গত পাঁচ বছরে চীনে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম ফাইভজি নেটওয়ার্ক।
গত পাঁচ বছরে চীনা সরকার দেশের টেলিযোগাযোগ খাতকে আধুনিকীকরণের জন্য বিশাল উদ্যোগ নিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশজুড়ে ফাইভজি বেস স্টেশনের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ১০ হাজারেরও বেশি।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ফাইভজি অবকাঠামোর এই দ্রুত সম্প্রসারণ দেশটিকে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে আধুনিক ফাইভজি নেটওয়ার্কের অবস্থানে নিয়ে গেছে।
তিনটি প্রধান টেলিকম সংস্থা এবং চায়না ব্রডনেটের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২০ কোটি ব্যবহারকারী ফাইভজি সেবা ব্যবহার করছেন। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের প্রথম নয় মাসে টেলিকম খাত স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।
চীনা কর্মকর্তারা মনে করছেন, এই দ্রুত বেস স্টেশন সম্প্রসারণ এবং ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির ফলে ফাইভজি পরিষেবা আরও বিস্তৃতভাবে শহর ও গ্রামাঞ্চলে পৌঁছাবে, যা অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সূত্র: সিএমজি

মতামত দিন