বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে ফিলিপসসহ চার ব্র্যান্ডের এআইওটি যাত্রা।

দেশের বাজারে এআইওটি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংগস) প্রযুক্তিপণ্য এনেছে আকিজ টেলিকম লিমিটেড। ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স—এই চারটি আন্তর্জাতিক ব্র্যান্ড এখন থেকে দেশের গ্রাহকের কাছে অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করবে।

 প্রতিষ্ঠানটি মনে করছে, এসব পণ্য একদিকে যেমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সহায়ক হবে, তেমনি মোবাইল খাতের সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

গতকাল বুধবার ঢাকার বনানী ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পণ্যগুলোর বাজারে প্রবেশের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আকিজ টেলিকম লিমিটেডের সিইও জি এম কামরুল হাসান এবং ওয়ানলিন টেক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

আকিজ টেলিকমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করা ব্র্যান্ডগুলো ইতোমধ্যে বিশ্বজুড়ে স্মার্ট প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি এবং গুণমানের কারণে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, “বিশ্বজুড়ে জনপ্রিয় এই ব্র্যান্ডগুলোর পণ্য বাংলাদেশের বাজারে আনার লক্ষ্যে শেনজেন ওয়ানলিনের সঙ্গে আমাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। দেশকে আরও স্মার্ট ও টেকনোলজি-সচেতন ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কামরুল হাসান বলেন, “এই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে নতুন সম্ভাবনার দরজা খুলবে। এই উদ্যোগ আমাদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের প্রতি অঙ্গীকারেরই অংশ। আমরা বিশ্বাস করি, এসব পণ্য দেশের গ্রাহকদের দৈনন্দিন জীবন আরও সহজ ও স্মার্ট করে তুলবে।”

মতামত দিন