নোবেল জিতলেন রসায়নে তিনজন।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তথ্য অনুযায়ী, এই কাঠামোগুলি এমন আণবিক বিন্যাসের উদ্ভাবন, যার ভেতরে বড় বড় খালি গহ্বর থাকে। এতে গ্যাস এবং রাসায়নিক পদার্থ সহজেই প্রবাহিত হতে পারে।MOFs ব্যবহার করে বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই-অক্সাইড ধরে রাখা, বিষাক্ত গ্যাস সঞ্চয় ও বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়া ত্বরান্বিত করার কাজ করা সম্ভব।
MOFs-এ ধাতব আয়নগুলো কোণের খুঁটির মতো কাজ করে এবং এদের সঙ্গে জোড়া হয় দীর্ঘজৈব অণু। এভাবে তৈরি স্ফটিকের ভেতরে অসংখ্য ছিদ্র থাকে, যা বিভিন্ন পদার্থ ধারণ ও নিয়ন্ত্রণে সক্ষম।
এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। উল্লেখ্য, রসায়ন বিভাগে এখন পর্যন্ত মোট ১১৬ জন নোবেল বিজয়ী হয়েছেন। সবচেয়ে বয়স্ক হিসেবে এই ক্যাটাগরিতে ২০১৮ সালে জন বি গুডএনাফ নোবেল পান ৯৭ বছর বয়সে, আর সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জেতেন ফেদ্রিক জোলিয়ট, ৩৫ বছর বয়সে, ১৯৩৫ সালে।

মতামত দিন