বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

টেকনো আনলো পোভা ফাইভজি সিরিজ, বাংলাদেশে ফাইভজি ও এআই অভিজ্ঞতায় নতুন দিগন্ত।

নিজেস্ব প্রতিবেদক:

টেকনো তাদের নতুন পোভা ফাইভজি সিরিজ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে। রাজধানীর উত্তরার ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজন করা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি বিশ্লেষক, সাংবাদিক, শিল্পী এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা।

টেকনো জানায়, এই সিরিজের মাধ্যমে তারা বাংলাদেশকে ফাইভজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিতে এগিয়ে নিতে চায়। নতুন সিরিজে রয়েছে দ্রুত ফাইভজি কানেকশন, আধুনিক এআই সুবিধা এবং ভিন্নধর্মী ডিজাইন।

সিরিজে তিনটি মডেল রাখা হয়েছে: পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি এবং পোভা কার্ভ ফাইভজি। প্রতিটি ফোনে আলাদা ধরনের ফিচার ও নকশা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে।

পোভা ৭ প্রো ফাইভজি:
ফ্ল্যাগশিপ মডেল হিসেবে এতে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি ৭৩০০ প্রসেসর, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। এআই ভিত্তিক কল অ্যাসিস্ট্যান্ট, রাইটিং এবং স্টুডিও ফিচার ফোনের প্রধান আকর্ষণ।

পোভা স্লিম ফাইভজি:
বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড ফোন হিসেবে পরিচিত। মাত্র ৫.৯৫ মিলিমিটার পুরুত্বে ফোনটিতে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং এবং উন্নত কুলিং সিস্টেম রয়েছে। এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার ফোনটিকে টেকসই ও প্রিমিয়াম করেছে।

পোভা কার্ভ ফাইভজি:
গেমারদের জন্য উপযোগী। এতে ডায়মেনসিটি ৭৩০০ প্রসেসর, হাইপার গেমিং ইঞ্জিন এবং ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ৯০ এফপিএস গেমপ্লে সাপোর্ট করে, যা PUBG এবং অন্যান্য হাই-গ্রাফিকস গেমে দারুণ অভিজ্ঞতা প্রদান করে।

তিনটি মডেলেই হাইওএস ১৫, ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি এবং আইআর রিমোট কন্ট্রোল ফিচার রয়েছে।

মূল্য:

  • পোভা স্লিম ফাইভজি: ২৯,৯৯৯ টাকা

  • পোভা কার্ভ ফাইভজি: ৩২,৯৯৯ টাকা

  • পোভা ৭ প্রো ফাইভজি: ৩৪,৯৯৯ টাকা

বাংলাদেশের সব টেকনো আউটলেটে ফোনগুলো পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd

মতামত দিন