বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে আমাজনের বড় গাছ।

নিজেস্ব প্রতিবেদক: 

গবেষকরা জানিয়েছেন, বিশ্বের ফুসফুস নামে খ্যাত আমাজন বনে নতুন গাছের জন্ম এবং বিদ্যমান বড় গাছের বৃদ্ধির হার ইতিমধ্যে উল্লেখযোগ্য। ৩০ বছরের গবেষণায় দেখা গেছে, বড় গাছের সংখ্যা প্রতি  দশকে গড়ে ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্রাজিল, যুক্তরাজ্যসহ ৬০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ গবেষক এই বিশ্লেষণ করেছেন।

গবেষকরা বলছেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও খরা, বজ্রপাত ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কিছু অঞ্চলে বাড়ছে, তবুও এই বন স্থিতিস্থাপকতার পরিচয় দিচ্ছে। বিজ্ঞানী অ্যাড্রিয়েন এসকুইভেল–মুয়েলবার্ট বলেন, “বড় গাছগুলো এখনও ভালো অবস্থায় আছে এবং আমাদের পর্যবেক্ষণে তারা মরে যাচ্ছে না; বরং আকারে বড় হচ্ছে।”

তবে গবেষকরা সতর্ক করেছেন, বন উজাড় ও অবৈধ চাষের প্রভাব বড় গাছের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। রেবেকা ব্যানবেরি মর্গান জানান, গাছের আকার বৃদ্ধি যেমন ইতিবাচক দিক, তেমনি এটি ঝুঁকিও বাড়াচ্ছে। তিনি আরও বলেন, অক্ষত বন রক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ এই বন একটি প্রাকৃতিক কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাজনের এই স্থিতিশীলতা আশাব্যঞ্জক হলেও, বন উজাড়, দাবদাহ ও অন্যান্য প্রাকৃতিক ঝুঁকি বনভূমির জন্য এখনও বড় চ্যালেঞ্জ।

সূত্র: এনবিসি নিউজ

মতামত দিন