বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক: 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগামী ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাশিয়াকে নভেম্বরে চালুর অনুরোধ জানিয়েছিলাম।

তবে তারা জানিয়েছে, ডিসেম্বরেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।”

তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি ইতোমধ্যে পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) একটি দল প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কিছু সুপারিশ দিয়েছে। বাংলাদেশ সেই পরামর্শ বাস্তবায়ন করছে। সবকিছু যাচাই-বাছাই করে আইএইএ’র চূড়ান্ত সম্মতির পরেই কেন্দ্র চালু করা হবে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, “এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।”

মতামত দিন