হাবল টেলিস্কোপ ব্যবহার করে একটি সাদা বামন গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে একটি সাদা বামন গ্রহ আবিষ্কার করেছেন, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে অবস্থান করছে। প্রায় ২৫৫ আলোকবর্ষ দূরে থাকা এই গ্রহটি তুলনামূলকভাবে আমাদের কাছে।
সাদা বামনগুলি যদিও ব্ল্যাকহোলের মতো অত্যন্ত ঘন নয়, তবে মহাবিশ্বের সবচেয়ে ঘন বস্তুগুলোর মধ্যে ধরা হয়। সূর্যের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি ভরধারণকারী এই গ্রহটি মূলত একটি নক্ষত্রের অবশিষ্টাংশ। সূর্য কোটি কোটি বছর পর শ্বেতবামন হিসেবে পরিণত হবে, এবং বর্তমান গবেষণায় দেখা গেছে, এই নতুন সাদা বামনের ব্যাস প্রায় পৃথিবীর সমান হলেও ভর পৃথিবীর তুলনায় প্রায় ১ লাখ ৯০ হাজার গুণ বেশি।
ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্নেহলতা সাহু জানান,এই সাদা বামন সম্ভবত বরফজগতের ভূত্বক ও আবরণ থেকে টুকরো টুকরো উপাদান সংগ্রহ করেছে। কোনও সংঘর্ষের কারণে একাধিক টুকরা একত্রিত হয়ে এটি তৈরি হতে পারে। এখানে প্লুটোর মতো নাইট্রোজেনসমৃদ্ধ বরফও রয়েছে, যা হাবলের কসমিক অরিজিনস স্পেকট্রোগ্রাফ দিয়ে শনাক্ত করা হয়েছে।
গবেষকরা আশা করছেন, এই পর্যবেক্ষণ ভবিষ্যতে বোঝাতে সাহায্য করবে যে, আমাদের সৌরজগতের বরফাচ্ছন্ন বস্তুসমূহ কেবল একক নয়, বরং অন্য গ্রহব্যবস্থাতেও এ ধরনের বস্তু থাকতে পারে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন