২০২৬ সালে বাজারে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে ‘আন্ডার-স্ক্রিন ফেস আইডি’ থাকবে না।
আইফোন ১৭ সিরিজের উন্মোচনের পরেই প্রযুক্তি জগতে শুরু হয়েছে পরবর্তী সিরিজ আইফোন ১৮ নিয়ে আলোচনা। চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে জনপ্রিয় টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল দাবি করেছেন, ২০২৬ সালে বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max—এই তিন মডেলেই ‘আন্ডার-স্ক্রিন ফেস আইডি’ প্রযুক্তি থাকবে না।
দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা এই প্রযুক্তি প্রত্যাশা করলেও, অ্যাপলের প্রযুক্তিগত প্রস্তুতি এখনও সম্পূর্ণ নয়। একই দাবি করেছে প্রযুক্তি সংবাদমাধ্যম ম্যাকরিউমরসও।
তবে নতুন সিরিজে ডাইনামিক আইল্যান্ড ফিচার থাকবে, যা আরও ছোট আকারে আসতে পারে। এর ফলে স্ক্রিনের ব্যবহার আরও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, অ্যাপল এখনও ‘আন্ডার-ডিসপ্লে ফেস আইডি’ নিয়ে গবেষণা চালাচ্ছে, কিন্তু বাণিজ্যিকভাবে এটি প্রয়োগের পর্যায়ে পৌঁছায়নি। তাই ব্যবহারকারীদের আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
এখনও পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তনের ক্ষেত্রে অ্যাপল সাধারণত সময় নিয়ে সিদ্ধান্ত নেয়।

মতামত দিন