আজ পৃথিবীতে দিন-রাত সমান সমান: কীভাবে ঘটে?
প্রতি বছরের মাত্র দুই দিন পৃথিবীতে দিন ও রাত প্রায় সমান হয়—২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর। আজ, ২৩ সেপ্টেম্বর, সেই দিনের একটি।
প্রতিদিনের ২৪ ঘণ্টা সমান হলেও দিনের আলো ও রাতের সময় সবসময় সমান থাকে না। গ্রীষ্মকালে দিন দীর্ঘ হয়, রাত সংক্ষিপ্ত; শীতে দিন ছোট, রাত লম্বা। ২১ জুন হলো বছরের সবচেয়ে দীর্ঘ দিন এবং ২১ ডিসেম্বর সবচেয়ে ছোট।
পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে এবং ২৩.৫ ডিগ্রি কাত হয়ে থাকে। এর ফলে বিভিন্ন মৌসুমে দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তিত হয়। আজকের সমান দৈর্ঘ্যের দিন ‘ভার্নাল ইকুইনক্স’ নামে পরিচিত, যা বিশ্বজুড়ে দিনের ও রাতের ভারসাম্য প্রদর্শন করে।
গ্রীষ্ম ও শীতের সময় সূর্য উদয় ও অস্ত অবস্থান পরিবর্তনের কারণে সরাসরি বিকিরণ, দিনের লম্বা বা ছোট হওয়া, এবং তাপমাত্রা পরিবর্তিত হয়। তাই পৃথিবীতে মৌসুম এবং দিনের দৈর্ঘ্য সবসময় পরিবর্তনশীল, আর ইকুইনক্স সেই পরিবর্তনের এক বিশেষ মুহূর্ত।

মতামত দিন