পৃথিবীর কাছে নতুন কোয়াসি চাঁদ ‘২০২৫ পিএন৭’ আবিষ্কার।
স্পেনের মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান, ২০২৫ পিএন৭ কোয়াসি চাঁদটি পৃথিবীর পরিচিত সাতটি কোয়াসি চাঁদের মধ্যে সবচেয়ে ছোট এবং স্থিতিশীলতার দিক থেকে সবচেয়ে কম সক্ষম। এর ব্যাস মাত্র ১৯ মিটার বা প্রায় ৬২ ফুট। এত ক্ষুদ্র হওয়ায় এটি দেখতে বেশ ক্ষীণ, তাই শুধুমাত্র উন্নত মানের টেলিস্কোপ ব্যবহার করে তবেই দেখা সম্ভব।
এই চাঁদ সূর্যের চারপাশে পৃথিবীর মতো কক্ষপথ অনুসরণ করছে এবং আমাদের গ্রহ থেকে প্রায় ২৮ লাখ থেকে ৩৭ লাখ মাইল দূরে অবস্থান করছে। সীমিত দৃশ্যমানতার কারণে এটি প্রায় ছয় দশক ধরে নজর এড়িয়ে ছিল। বিজ্ঞানীরা ধারণা করছেন, কোয়াসি চাঁদটি আগামী ৬০ বছরও এই অবস্থানেই থাকবে।
প্ল্যানেটারি সোসাইটি জানায়, কোয়াসি চাঁদ আসলে মূলত একটি গ্রহাণু। এটি স্থায়ী চাঁদের মতোই প্রদক্ষিণ করছে বলে মনে হলেও, প্রকৃতপক্ষে এটি সূর্যকে প্রদক্ষিণ করছে এবং অস্থায়ীভাবে পৃথিবীর পাশের কক্ষপথে চলে যাচ্ছে। নতুন আবিষ্কারের ফলাফল সম্প্রতি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রিসার্চ নোটসে প্রকাশিত হয়েছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন