বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মাত্র ২০ হাজার টাকায় আইটেল বাংলাদেশে আনছে ‘সুপার ২৬ আলট্রা’।

নিজেস্ব প্রতিবেদক:

আইটেল বাংলাদেশের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন ‘সুপার ২৬ আলট্রা’ শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ২০ হাজার টাকার মূল্যের এই ফোনটি উন্নত ডিজাইন, প্রিমিয়াম ডিসপ্লে, টেকসই নির্মাণ এবং শক্তিশালী এআই ফিচারের সংমিশ্রণে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।

ডিভাইসটি ৬.৮ মিলিমিটার পাতলা, যা হাতে ধরে ব্যবহার করা সহজ এবং দৈনন্দিন কাজে কার্যকর। ৩ডি কার্ভড অ্যামোলেড স্ক্রিনে ১.৫কে রেজ্যুলেশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় উজ্জ্বল আলোতে বা সূর্যকিরণে চমৎকার ভিজ্যুয়াল মান নিশ্চিত হয়। কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং টাইটানশিল্ড আর্কিটেকচারের কারণে ফোনটি দৈনন্দিন ব্যবহারে অতিরিক্ত শক্তিশালী ও টেকসই। এছাড়া, এটি রেইন এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট।

ফোনটিতে রয়েছে এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিমি পর্যন্ত আলট্রা-লিংক কানেক্টিভিটি এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সুবিধা। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে, যা এই স্লিম ফোনটিকে স্টাইল ও কার্যকারিতায় সমৃদ্ধ করেছে।

সফটওয়্যারের দিক থেকেও ‘সুপার ২৬ আলট্রা’ অত্যাধুনিক এআই ফিচার নিয়ে এসেছে। এআই ইমেজ এডিটর স্বয়ংক্রিয়ভাবে ফটো সাজায় এবং পোর্ট্রেট উন্নত করে, সিনেমাটিক ভ্লগ জেনারেটর পেশাদার মানের ভিডিও দ্রুত তৈরি করে, এআই ক্যামেরা ইরেজার অপ্রয়োজনীয় বিষয় মুছে দেয় এবং সার্কেল টু সার্চ ব্যবহারকারীদের নির্বাচিত স্ক্রিন কনটেন্টের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে সহায়তা করে। এআই অ্যাসিস্ট্যান্ট সোলা দৈনন্দিন কাজ ও বিনোদনকে আরও সাবলীল করে।

আইটেল সুপার ২৬ আলট্রা তরুণ, প্রযুক্তি সচেতন ও ডিজাইন-প্রেমী ব্যবহারকারীদের জন্য পরিকল্পিত। এর উন্নত প্রযুক্তি, শক্তিশালী এআই ইন্টিগ্রেশন ও প্রিমিয়াম টেকসনোলজি ফোনটিকে একই সেগমেন্টে একটি অনন্য ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মতামত দিন