বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চন্দ্রগ্রহণের পর এবার আগামীকাল আকাশে আসছে সূর্যগ্রহণের বিরল দৃশ্য।

নিজেস্ব প্রতিবেদক:

চন্দ্রগ্রহণের পর এবার আকাশে আসছে সূর্যগ্রহণের বিরল দৃশ্য। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববাসী দেখতে পাবে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ।

তবে বাংলাদেশে অবস্থানরত কেউ সরাসরি এ দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন না।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে কিছু সময়ের জন্য সূর্যকে আংশিক বা সম্পূর্ণ আড়াল করে ফেলে, তখন সূর্যগ্রহণ ঘটে। সাধারণত অমাবস্যার সময় নতুন চাঁদ উঠার পরই এ ঘটনা ঘটে থাকে।

সময়সূচি (বাংলাদেশ সময়)

আইএসপিআর-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে এবং তা শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিটে। এ মহাজাগতিক ঘটনার স্থায়িত্বকাল প্রায় চার ঘণ্টা ২৪ মিনিট।

কোথায় দেখা যাবে?

গ্রহণটি দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার আকাশ থেকে।

সূর্যগ্রহণের গতিপথ

গ্রহণের সূচনা হবে স্থানীয় সময় ভোর ৫টা ৫৩ মিনিটে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আকাশে। সর্বোচ্চ গ্রহণ দেখা দেবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল কেন্দ্রের দক্ষিণ-পশ্চিমে সকাল ১০টা ১৩ মিনিটে। শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিটে, অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম আকাশে।

এবারের সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।

মতামত দিন