বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে গুগলেরর ৬৮০ কোটি ডলার বিনিয়োগ।

নিজেস্ব প্রতিবেদক:

লন্ডন ও ওয়াশিংটন ডিসি যৌথভাবে কাজ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈজ্ঞানিক অগ্রগতি এবং সামাজিক সেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট। এই উদ্যোগের অংশ হিসেবে অ্যালফাবেট যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৬৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। সম্প্রতি অ্যালফাবেটের বাজারমূল্য তিন লাখ কোটি ডলারের বেশি ছুঁয়েছে। এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপলের পর গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠানটি বিশ্বের চতুর্থ বৃহৎ কোম্পানি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে। মার্কিন আদালত প্রতিষ্ঠানটিকে ভাঙতে না বলায় শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে।

আগামী দুই বছরে এই বিনিয়োগ অবকাঠামো ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যয় করা হবে। এর মাধ্যমে ব্রিটিশ ব্যবসায়িক খাতে বছরে প্রায় ৮,২৫০টি কর্মসংস্থান তৈরি হবে।

রুথ পোরাট বিবিসিকে বলেন, যুক্তরাজ্যে উন্নত বিজ্ঞানভিত্তিক কাজের বিস্তৃত সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে একটি বিশেষ অংশীদারিত্ব গড়ে উঠছে। ঝুঁকি থাকলেও যৌথভাবে তা মোকাবিলা করে অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সম্ভাবনা তৈরি হচ্ছে।

এই বিনিয়োগের আওতায় লন্ডনের কাছে একটি অত্যাধুনিক ডাটা সেন্টার চালু হবে। ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা—যেমন গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস এবং ওয়ার্কস্পেসের চাহিদা—পূরণে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রিটিশ অর্থমন্ত্রী রিভস বলেন, এই বিনিয়োগ দেশটির অর্থনীতিতে আস্থার প্রকাশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের দৃঢ়তার প্রতীক। বিশ্লেষকদের মতে, উদ্যোগটি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

মতামত দিন