বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এক বিশেষ চোখের ড্রপ,চশমা ছাড়াই ফিরবে চোখের দৃষ্টি।
বয়সজনিত দৃষ্টিশক্তির সমস্যা দূর করতে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এক বিশেষ ধরনের চোখের ড্রপ।এই ড্রপ ব্যবহারের ফলে যারা স্বল্পদৃষ্টিশক্তি ভোগছেন, তারা চশমা ছাড়া সহজেই লেখা পড়তে পারবেন।
গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীরা ড্রপ ব্যবহার করার এক ঘণ্টার মধ্যে চোখের দৃষ্টিশক্তিতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছেন। ৭৬৬ জন প্রেসবায়োপিয়ার রোগী প্রতিদিন দুইবার পিলোকারপিন ও ডাইক্লোফেনাকযুক্ত ড্রপ ব্যবহার করেছেন। আই-চার্টে পরীক্ষার পর দেখা গেছে, গড়ে ৩.৪৫ লাইন পর্যন্ত দৃষ্টি শক্তি বৃদ্ধি পেয়েছে। এই উন্নতি প্রায় দুই বছর পর্যন্ত স্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে।
প্রেসবায়োপিয়া সাধারণত ৪০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে দেখা যায়। বয়সের কারণে চোখের লেন্স নমনীয়তা কমে যাওয়ায় কাছের জিনিসে ফোকাস করতে সমস্যা হয়। বর্তমানে এই সমস্যা সমাধানের জন্য চশমা বা অস্ত্রোপচার ব্যবহার করা হয়। নতুন এই ড্রপ ব্যবহার করে সমস্যার সমাধান করা সম্ভব হবে।
সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ফর প্রেসবায়োপিয়ার পরিচালক জিওভানা বেনোজি জানান, সকল অংশগ্রহণকারীর ক্ষেত্রে দ্রুত ও টেকসই উন্নতি লক্ষ্য করা গেছে। পিলোকারপিন গ্রুপের ৯৯ শতাংশ রোগী আশানুরূপ ফলাফল পেয়েছেন। তবে ড্রপ ব্যবহার করার সময় সাময়িক ঝাপসা, চোখে জ্বালা বা মাথাব্যথা দেখা দিতে পারে।
মতামত দিন