অমাবস্যা ও আংশিক সূর্যগ্রহণের মিলন রোববার, কবে কোথায় দেখা যাবে।
আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আকাশে দেখা দেবে সূর্যগ্রহণ। এটি হবে বছরের শেষ সূর্যগ্রহণ, আর ভারতীয় পঞ্জিকা মতে এটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে সংঘটিত হবে।
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময় বিশ্ববাসী ‘রক্তিম চাঁদ’ দেখেছিল। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও মহাজাগতিক এক বিরল দৃশ্য দেখা দিতে যাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,সূর্যগ্রহণটি শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। পূর্ণ আংশিক গ্রহণ দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে। পুরো সময়কাল স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
যদিও বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না, কারণ গ্রহণের সময় এখানে রাত থাকবে। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে গ্রহণটি প্রত্যক্ষ করা যাবে।
মতামত দিন