বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

জাপানের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে দিবে এআই।

নিজেস্ব প্রতিবেদক:

হতাশাজনক নির্বাচনী ফলাফলের পর জাপানের নবগঠিত রাজনৈতিক দল ‘পাথ টু রিবার্থ’ এবার নেতৃত্বে আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।

২০২৪ সালের জানুয়ারিতে পশ্চিম জাপানের এক ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারু এই দল প্রতিষ্ঠা করেছিলেন। নীতিগতভাবে দলটির কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই; সদস্যরা নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করতে পারেন। অনলাইন প্রচারণার জোরে ইশিমারু টোকিও গভর্নর নির্বাচনে দ্বিতীয় স্থান দখল করলেও, উচ্চ-কক্ষের সাম্প্রতিক নির্বাচনে একটিও আসন না পেয়ে তিনি নেতৃত্ব ছাড়েন।

তার স্থলাভিষিক্ত হয়েছেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক কোকি ওকুমুরা। তিনি জানিয়েছেন— দলের ভবিষ্যৎ নেতৃত্ব এআই-এর হাতে তুলে দেওয়া হবে। তবে এআই কখন এবং কীভাবে কার্যক্রম পরিচালনায় যুক্ত হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আপাতত তিনিই আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে আছেন।

ওকুমুরার ভাষায়, “রাজনৈতিক কর্মসূচি এআই ঠিক করবে না। বরং সম্পদ বণ্টন বা দলীয় সদস্যদের সহায়তার মতো সিদ্ধান্তে এআইকে কাজে লাগানো হবে।”

তবে গণমাধ্যমে আলোচিত হলেও ভোটের মাঠে দলটির সাফল্য এখনো শূন্য। চলতি জুনে টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে ৪২ জন প্রার্থী মনোনয়ন পেলেও সবাই হেরে যান। একইভাবে জুলাইয়ে উচ্চ-কক্ষের নির্বাচনে দলীয় ১০ প্রার্থীও জয়ী হতে ব্যর্থ হন।

মতামত দিন