ক্যাম্পি ফ্লেগ্রেই আগ্নেয়গিরিতে এআইয়ের মাধ্যমে ভূমিকম্প পর্যবেক্ষণ।
ফলে, এআই ভূমিকম্প শনাক্তকরণ, অবস্থান নির্ণয় এবং ঝুঁকির মাত্রা আগের তুলনায় আরও নিখুঁতভাবে নির্ধারণ করতে সক্ষম হচ্ছে। একটি মেশিন লার্নিং টুলকে বিশাল তথ্যভান্ডার দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা ধারাবাহিকভাবে বছরের পর বছর তথ্য স্ক্যান করতে পারে। ফলে ভূমিকম্প গণনা ছাড়াও অবস্থান ও মাত্রা আরও নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে। ক্যাম্পি ফ্লেগ্রেইকে বলা হয় একটি বৃহৎ ক্যালডেরা, যা আগের অগ্ন্যুৎপাতের ফলে গঠিত বিস্তৃত অবতল। এই ক্যালডেরা ফাটল ও পুরোনো নির্গমনপথ দিয়ে বেষ্টিত, যা বিভিন্ন সময়ে সক্রিয় হতে পারে।
এই অঞ্চলের ভূমিকম্প কার্যক্রমের বেশির ভাগ খুব অগভীর এলাকায় ঘটে এবং ভূমিকম্পের ফাটল শিলার কারণে তৈরি হয়। এছাড়া বছরের পর বছর ধরে এখানে ভূমির ধীরে ধীরে উত্থান ও পতন ঘটে, যা ব্রেডিসিজম নামে পরিচিত।
সূত্র: আর্থ ডটকম

মতামত দিন