চীনের গবেষক তৈরি করলেন তিন মিনিটে ভাঙা হাড় জোড়া দেওয়ার বিশেষ আঠা।
চীনের একদল গবেষক ভাঙা হাড় দ্রুত জোড়া দেওয়ার জন্য ‘বোন ০২’ নামের বিশেষ আঠা তৈরি করেছেন। গবেষকদের দাবি, এই আঠার সাহায্যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে হাড়ের ভাঙা অংশ জোড়া দেওয়া সম্ভব।
গবেষক দলের প্রধান সার রান শ হাসপাতালের অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং জানান, ঝিনুকের প্রাকৃতিক কৌশল পর্যবেক্ষণ করে তারা এই আঠার ধারণা পেয়েছেন। আঠাটি রক্তের উপস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
তথ্য অনুযায়ী, এই আঠা ঐতিহ্যবাহী ধাতব ইমপ্লান্ট যেমন প্লেট বা স্ক্রুর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। হাড় জোড়া লাগানোর পর আঠাটি প্রাকৃতিকভাবে শরীরের সঙ্গে মিশে যায়, ফলে দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। এছাড়া সংক্রমণের ঝুঁকিও কমায়।
এখন পর্যন্ত বোন ০২ আঠা ১৫০-এর বেশি রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, আঠা দিয়ে জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে সক্ষম, যা এটি কার্যকর করে তোলে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন