বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অ্যান্টার্কটিকায় বরফের নিচে ৩৩২টি নতুন গিরিখাতের সন্ধান।

নিজেস্ব প্রতিবেদক:

বরফঘেরা অ্যান্টার্কটিকায় স্পেনের ইউনিভার্সিটি অব বার্সেলোনা ও ইউনিভার্সিটি কলেজ কর্কের একদল গবেষক ৩৩২টি নতুন গিরিখাত আবিষ্কার করেছেন। গবেষকদের মতে, এসব গিরিখাতের মধ্যে কিছু ৪ হাজার মিটার পর্যন্ত গভীর, যা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের সমান।

এর আগে এই গিরিখাতগুলোর অস্তিত্ব জানা ছিল না।

গবেষণায় দেখা গেছে, পূর্ব ও পশ্চিম অ্যান্টার্কটিকার গিরিখাতগুলো বৈশিষ্ট্যে ভিন্ন। পূর্ব অ্যান্টার্কটিকার গিরিখাতগুলো বিস্তৃত ও শাখা-প্রশাখা যুক্ত, এবং বরফের স্তর সেখানে দীর্ঘ সময় স্থিতিশীল। অন্যদিকে  পশ্চিম অ্যান্টার্কটিকার গিরিখাতগুলো খাড়া ও সরল এবং আকারে ছোট।

গিরিখাত সমুদ্রের ঘন ও লবণাক্ত পানির প্রবাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা মনে করছেন, গভীর সমুদ্রের উষ্ণ পানি এসব গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কিছু বরফের স্তর দ্রুত গলাচ্ছে।

নাসার স্যাটেলাইটের তথ্যমতে, অ্যান্টার্কটিকার বরফের স্তর দ্রুত পরিবর্তিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে মহাদেশের বরফ গলছে, বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার আমুন্ডসেন সমুদ্র অঞ্চলে বরফের স্তর প্রতিবছর উল্লেখযোগ্যভাবে কমছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন