বিশাল গ্রহাণু ২০২৫ কিউভি৯ আজ রাতেই পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে।
মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীরা চোখ রাখছেন মহাকাশে। নাসার তথ্য অনুযায়ী, একটি বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
২০২৫ কিউভি৯ অ্যাটেন গ্রহাণু গোষ্ঠীর সদস্য। এটি পৃথিবীর কক্ষপথ অতিক্রম করছে এবং বিজ্ঞানীরা ভবিষ্যতের সম্ভাব্য মিথস্ক্রিয়ার কারণে এর ওপর নজর রাখছেন। গ্রহাণুটি প্রায় ৩০ মিটার বা ১০০ ফুট চওড়া এবং ঘণ্টায় ১০,৩১৯ মাইল গতিতে ছুটছে।
নাসা জানায়, এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে প্রায় ১২ লাখ ৫০ হাজার মাইল দূরত্বে উড়ে যাবে। যদিও এটি চাঁদের দূরত্বের প্রায় পাঁচ গুণ বেশি, জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গ্রহাণুটি তুলনামূলকভাবে কাছে দিয়ে উড়ে যাবে।
নাসা কোনো গ্রহাণুকে বিপজ্জনক বলে চিহ্নিত করে, যখন তার দূরত্ব ৭.৪ মিলিয়ন কিলোমিটারের কম এবং প্রস্থ ৮৫ মিটারের বেশি। ২০২৫ কিউভি৯ এই প্রস্থের সীমা অতিক্রম না করলেও বিপৎসীমার বাইরে থাকবে।
বিশাল আকার ও দ্রুতগতির কারণে এই গ্রহাণু বিজ্ঞানী ও মহাকাশ পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন