নতুন আইফোনের আগমনের সঙ্গে বিদায় পাচ্ছে পুরোনো কয়েকটি অ্যাপল ডিভাইস।
প্রতি বছরের মতো নতুন আইফোন লঞ্চের সময়েই কিছু পুরোনো ডিভাইস অ্যাপলের স্টোর থেকে সরানো হচ্ছে। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইফোন লাইনে বিদায় নিচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচের লাইনআপ থেকে সরানো হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)। এছাড়া বাজার থেকে উঠছে এয়ারপডস প্রো ২।
অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট ও স্টোর থেকে এগুলো আর ক্রয় করা যাবে না। তবে খুচরা বিক্রেতাদের হাতে যতদিন মজুত থাকবে, কিছুদিনের জন্য বাজারে পাওয়া সম্ভব।
চলতি বছরের শুরুতেই আইফোন এসই বিদায় নিয়েছিল। তার জায়গায় এসেছে আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে বিক্রি হচ্ছে ৫৯৯ ডলারে।
আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে চারটি নতুন মডেল উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে— আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। ‘এয়ার’ মডেলটি হবে হালকা ও পাতলা, সম্ভবত অ্যাপলের সবচেয়ে স্লিম আইফোন।
নতুন আইফোনের সঙ্গে নতুন ওয়াচ ও এয়ারপডসেরও ঘোষণা আসতে পারে। বাজারে আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩ এবং অ্যাপল ওয়াচ এসই ৩। এছাড়া উন্মোচন হতে পারে এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম), যা কোম্পানির সর্বশেষ ট্রু-ওয়্যারলেস হেডসেট হিসেবে বাজারে যাবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক

মতামত দিন