বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

উবার চালু করল ‘উবার ওয়ান’ মেম্বারশিপ, যাত্রা হবে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে যাত্রীদের প্রতিদিনের যাতায়াত আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করতে উবার নতুন একটি মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে।

এবার উবার তাদের গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রামের সুবিধাগুলো বাংলাদেশি যাত্রীদের প্রয়োজন ও  জীবনধারার সঙ্গে খাপ খাইয়ে দিচ্ছে।

উবার বাংলাদেশের যাত্রীদের জন্য এই ধরনের বিশেষ সেবা প্রথমবারের মতো নিয়ে এসেছে।

‘উবার ওয়ান’ সদস্যরা প্রতি রাইডে বিশেষ ছাড় পাবেন এবং শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারভিত্তিক সেবা উপভোগ করতে পারবেন।

মাসিক মাত্র ১৭০ টাকার ফি’-তে সদস্যপদ নেওয়া যাবে, যা প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে, যেখানে ‘উবার ওয়ান ক্রেডিট’ ব্যবহার করে যাত্রীরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

সদস্যরা প্রয়োজনীয় সময়ে দ্রুত সহায়তা পাবেন, যা পুরো রাইড অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, “উবার ওয়ান আমাদের ব্যবহারকারীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে এসেছে, যা দৈনন্দিন যাত্রাকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে।”

তিনি আরও যোগ করেন, সুবিধা, সাশ্রয় এবং বিশেষ অফার একসাথে উপভোগের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ আনন্দদায়ক হবে।

বাংলাদেশে উবার ওয়ান সব ধরনের রাইডে পাওয়া যাবে, যেমন: উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি এবং বাইক।

মেম্বারশিপ নিতে হলে প্রথমে উবার অ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে, তারপর অ্যাপ খুলে অ্যাকাউন্ট অপশনে গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করতে হবে।

শেষে শর্তাবলি দেখে ‘জয়েন নাও’ প্রেস করলে সদস্যপদ কার্যকর হবে এবং সুবিধাগুলো সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে

মতামত দিন