বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতের আকাশে দেখা যাবে ‘রক্তিম চাঁদ’।

নিজেস্ব প্রতিবেদক:

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববাসী উপভোগ করবে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও এই দৃশ্য দেখা যাবে, যদি আকাশে মেঘ না থাকে।

আইএসপিআর জানিয়েছে, রাত ৮টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং প্রায় সাড়ে ৭ ঘণ্টা স্থায়ী হবে। তবে সবচেয়ে আকর্ষণীয় সময় পূর্ণগ্রাস পর্যায়, যখন চাঁদ লালচে আভা নিয়ে ‘ব্লাড মুন’-এ রূপ নেবে।

বাংলাদেশের আকাশে রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের অংশ বিশেষ অন্ধকার হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টার দিকে পৃথিবীর ছায়া পুরো চাঁদ ঢেকে ফেলবে। তখনই চাঁদ একেবারে অদৃশ্য না হয়ে তামাটে লাল রঙ ধারণ করবে।

গ্রহণটি পূর্ব ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার মোম্বাসা পর্যন্ত পুরোপুরি দৃশ্যমান হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অংশ থেকে এটি দেখা যাবে না।

শুধু সৌন্দর্য উপভোগই নয়, এই গ্রহণ গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ। চাঁদের রঙ পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের স্বচ্ছতা ও গঠন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে।

মতামত দিন