বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ঢাকায় অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের তথ্যকেন্দ্র উদ্বোধন।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের চেন্নাইয়ের বিখ্যাত অ্যাপোলো হাসপাতাল এখন থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু করল তাদের ইনফরমেশন সেন্টার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে কেন্দ্রটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও নবীন ভি।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এমএস গুরু প্রসাদ, যিনি অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিমের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট।

তথ্যকেন্দ্রটির মাধ্যমে বাংলাদেশের রোগীরা চিকিৎসা সংক্রান্ত নানা সুবিধা পাবেন—ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং থেকে শুরু করে ভিসার আমন্ত্রণপত্র, ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা, মেডিকেল গাইডলাইন এবং আনুমানিক খরচের তথ্য।

অ্যাপোলো হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এ সেন্টারের ফলে বাংলাদেশি রোগীরা সহজেই চেন্নাইয়ের আধুনিক চিকিৎসা ও সেবার সব ধরনের তথ্য ও সহায়তা নিতে পারবেন।

অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনকালে অতিথিরা। ছবি : সংগৃহীত

মতামত দিন