আলো বাঁকাতে সক্ষম নতুন ধরনের চুম্বক আবিষ্কার করল বিজ্ঞানীরা।
গবেষকরা বলছেন, অল্টারম্যাগনেটের কোনো চুম্বকত্ব না থাকলেও এটি প্রতিফলিত আলোর মেরুকরণ পরিবর্তন করতে পারে। এ কারণে প্রচলিত অপটিক্যাল কৌশল দিয়ে এর বৈশিষ্ট্য নির্ণয় করা কঠিন। জাপানের তোহোকু ইউনিভার্সিটির গবেষণা দলের প্রধান সাতোশি ইগুচি জানান, সাধারণ চুম্বক আকর্ষণ সৃষ্টি করে, কিন্তু এই নতুন পদার্থ তা করে না; বরং এটি আলোককে নিয়ন্ত্রণ করে।
গবেষণায় দেখা গেছে, নতুন এক ধরনের জৈব স্ফটিক অল্টারম্যাগনেটের সম্ভাব্য রূপ হতে পারে।বিজ্ঞানীরা এর জন্য একটি বিশেষ গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে স্ফটিকটির চুম্বকীয় বৈশিষ্ট্য ও মূল প্রক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। নতুন কাঠামোর ভিত্তিতে তাঁরা নির্ভুল অপটিক্যাল পরিমাপ পদ্ধতিও তৈরি করেছেন।
গবেষণায় ম্যাগনেটো-অপটিক্যাল কের এফেক্ট ব্যবহার করে জৈব স্ফটিকের চুম্বকীয় ও ইলেকট্রনিক বৈশিষ্ট্য শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এ আবিষ্কার ভবিষ্যতে বিভিন্ন জৈব যৌগের চুম্বকত্ব অনুসন্ধানে নতুন দিগন্ত খুলে দেবে।
সূত্র: সায়েন্স ডেইলি
মতামত দিন