বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

স্টেম সেল দিয়ে মানুষের ত্বকের আদলে কৃত্রিম ত্বক তৈরি করেছেন বিজ্ঞানীরা।

নিজেস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে মানুষের ত্বকের আদলে প্রথমবারের মতো কৃত্রিম ত্বক তৈরি করেছেন। এই ল্যাব-নির্মিত ত্বকে রয়েছে রক্তনালি, লোমকূপ, স্নায়ু, টিস্যু স্তর এবং রোগ প্রতিরোধক কোষ, যা ত্বক সংক্রান্ত বিভিন্ন রোগ ও পোড়া চিকিৎসায় ব্যবহারের সম্ভাবনা  খুলে দিয়েছে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক আব্বাস শাফি জানান, এই কৃত্রিম ত্বক এখন পর্যন্ত তৈরি কৃত্রিম ত্বকের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত। এটি বাস্তব ত্বকের মতোই জৈবিক ক্রিয়া অনুকরণ করতে সক্ষম, ফলে বিভিন্ন  রোগের চিকিৎসা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের ত্বকের কোষকে স্টেম সেলের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রথমে স্টেম সেলকে পেট্রি ডিশে স্থাপন করা হয় এবং ধাপে ধাপে ক্ষুদ্র ত্বকের মডেলে রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়াকে স্কিন অর্গানয়েড বলা হয়। এরপর গবেষকরা একই স্টেম সেল ব্যবহার করে ক্ষুদ্র রক্তনালি তৈরি করেন এবং তা ত্বকে যুক্ত করেন। এতে ত্বকের স্তর, লোমকূপ, পিগমেন্টেশন, স্নায়ু এবং নিজস্ব রক্তসঞ্চালনের পথ তৈরি হয়েছে।

এই মডেল তৈরি করতে বিজ্ঞানীদের সময় লেগেছে প্রায় ছয় বছর। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়ারাশ খোসরোতেহরানি বলেন, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং স্ক্লেরোডার্মার মতো দীর্ঘস্থায়ী ত্বকের রোগ চিকিৎসা করা বেশ জটিল। এই নতুন কৃত্রিম ত্বক মডেল রোগীদের জন্য আশার আলো হিসেবে কাজ করবে।

মতামত দিন