বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

সৌরজগতে ধরা পড়ল আলো ছড়ানো রহস্যময় বস্তু।

নিজেস্ব প্রতিবেদক:

আমাদের সৌরজগতে সম্প্রতি ঢুকে পড়া এক অচেনা বস্তুকে নিয়ে বিজ্ঞানীরা তর্ক-বিতর্কে ব্যস্ত।বস্তুটির নাম দেওয়া হয়েছে ৩আই/অ্যাটলাস

হার্ভার্ডের অধ্যাপক আভি লোয়েবের মতে, এই বস্তুটি প্রতিফলিত নয়, বরং নিজে থেকেই আলো ছড়াচ্ছে—যা গাড়ির হেডলাইট হঠাৎ জ্বলে ওঠার মতো দৃশ্য তৈরি করছে।

হাবল টেলিস্কোপে ২১ জুলাই তোলা ছবিতে দেখা গেছে, সূর্যের দিকে মুখ করা বস্তুর এক পাশে অস্বাভাবিক আলোর ঝলকানি। আলোটি লেজার বা কোনো স্পটলাইটের মতো নির্গত নয়, বরং অভ্যন্তরীণ কোনো প্রক্রিয়া থেকে আসছে বলে ধারণা করা হচ্ছে। হিসাব অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর বস্তুটি পৃথিবীর কাছে আসবে

লোয়েবের বিশ্লেষণ বলছে, সূর্যের উত্তাপে এর পৃষ্ঠ ভেঙে ধুলিকণা ছড়িয়ে পড়তে পারে, ফলে চারপাশে আলোকচ্ছটা দেখা দিচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এই উজ্জ্বলতা দ্রুত কমছে—যা স্বাভাবিক ধূমকেতুর আচরণের সঙ্গে মেলে না। তাই অনেকে অনুমান করছেন,এর ভেতরে হয়তো শক্তিশালী কোনো জ্বালানি উৎস কাজ করছে। এমনকি এটিকে পারমাণবিক শক্তিচালিত মহাকাশযান হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রচলিত ধূমকেতুতে আলো সমানভাবে ছড়ায় এবং দূরে গেলেও তীব্রতা হ্রাস পায় না। কিন্তু প্রায় ১২ মাইল লম্বা হিসেবে যেটিকে প্রথমে ধরা হয়েছিল, তার উজ্জ্বলতা দ্রুত ক্ষীণ হচ্ছে। এ বৈশিষ্ট্য থেকে বোঝা যাচ্ছে, এটি ধূমকেতু নাও হতে পারে।

লোয়েব ও তাঁর সহকর্মী এরিক কেটোর মতে, যদি বস্তুটি সত্যিই নিজস্ব আলো তৈরি করে, তাহলে এর দৈর্ঘ্য হয়তো ১২ মাইল নয়, বরং মাত্র ৩০০ ফুট হতে পারে। পৃথিবীর কাছাকাছি আসার পরই এর  প্রকৃত পরিচয় পরিষ্কার হবে।

সূত্র: ডেইলি মেইল

মতামত দিন