বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন: নতুন নকশা এবং ব্যবহারকারীর করণীয়।

নিজেস্ব প্রতিবেদক: 

সম্প্রতি অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে তাদের মোবাইলের ডায়াল প্যাড বদলে গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই।

গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে নতুন ইন্টারফেস চালানোর পর ফোন অ্যাপে পরিবর্তন এনেছে। নতুন ডিজাইনকে বলা হচ্ছে ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’। এটি গুগলের নতুন ডিজাইন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করে। এতে রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই নতুন নকশা শুধু ফোন অ্যাপেই সীমাবদ্ধ নয়; গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও ইতিমধ্যেই চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমে অভিজ্ঞতা অভিন্ন হবে।

ব্যবহারকারীদের করণীয়:

  • ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।

  • নিয়মিত সিস্টেম আপডেট চেক করুন।

  • নিজের মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করুন।

  • মোবাইল রিস্টার্ট করলে সমস্যার সমাধান হতে পারে।

  • ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে পরীক্ষা করুন।

  • মোবাইল আপডেট সম্পর্কে সচেতন থাকুন।

এই সহজ কিছু পদক্ষেপ অনুসরণ করলে ব্যবহারকারীরা নতুন ডায়াল প্যাডের সুবিধা উপভোগ করতে পারবেন এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে পারবেন।

মতামত দিন