বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সৈকতে ২ কোটি ৬০ লাখ বছরের প্রাচীন তিমির খুলি আবিষ্কার।

নিজেস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার জান জুক সৈকতে বিজ্ঞানীরা ২ কোটি ৬০ লাখ বছরের পুরনো তিমির খুলি খুঁজে পেয়েছেন। মোনাশ বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া জাদুঘরের গবেষকরা জানিয়েছে, জীবাশ্মটি জানজুসেটাস ডুলারডি প্রজাতির, যা অলিগোসিন যুগে প্রাচীন মহাসাগরে বিচরণ করত।

গবেষকদের মতে, এই তিমি ছোট আকারের হলেও খুবই ভয়ংকর শিকারি ছিল। দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, বড় চোখ ও ধারালো দাঁত থাকায় এটি মাছ ও স্কুইড শিকার করত। জীবাশ্মটি বেশ ভালোভাবে সংরক্ষিত হওয়ায় মাথার খুলি, কানের হাড় ও দাঁত পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। এই প্রজাতি স্থল-বাসী তিমির পূর্বপুরুষ এবং সম্পূর্ণ জলজ তিমির মধ্যবর্তী বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে, যা প্রাগৈতিহাসিক মহাসাগরের জীবনচক্র বোঝার সুযোগ দিচ্ছে।

২০১৯ সালে রস ডুলার্ড নামের একজন উত্সাহী প্রথম এই জীবাশ্মটি আবিষ্কার করেন। প্রাচীন সামুদ্রিক পলিতে মিশে থাকা খুলি পরবর্তী বিশ্লেষণে বিজ্ঞানীরা শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, ২ কোটি ৬০ লাখ বছর আগে উষ্ণ ও উপ-ক্রান্তীয় সমুদ্রে এই তিমি শক্তিশালী শিকারি হিসেবে বিচরণ করত।

গবেষকরা বলেন, তিমির জীবাশ্ম বিরল। সাধারণত খুলি সংরক্ষিত থাকে না, ফলে প্রাথমিক পরিবেশ ও জীবনযাত্রা বোঝার সুযোগ সীমিত থাকে। তবে জানজুসেটাস ডুলার্ডির জীবাশ্ম ভালোভাবে সংরক্ষিত থাকায় ভবিষ্যতে প্রাচীন তিমি ও মহাসাগরের পরিবেশ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন