ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রয়্যাল এনফিল্ড রাইডআউট’।
ঢাকায় রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো গ্লোবাল কমিউনিটি রাইডের ঐতিহ্যকে নিয়ে আয়োজন করেছে ‘রয়্যাল এনফিল্ড রাইডআউট’। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের আইকনিক ফ্ল্যাগশিপ শোরুম থেকে রাইডটি শুরু হয়ে শেষ হয় পূর্বাচলের ছুটি রিসোর্টে, যেখানে অংশগ্রহণকারীরা রয়্যাল এনফিল্ড রাইডার কমিউনিটির সঙ্গে দিনটি উপভোগ করেন।
উদ্বোধনী যাত্রায় ১৪০-এর বেশি রাইডার অংশ নেন, যা বাংলাদেশি বাইকারদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত হয়েছে। ‘পিওর মোটরসাইক্লিং’ শ্লোগানের মাধ্যমে রাইডাররা তাদের আবেগ এবং মোটরসাইকেল প্রেম ভাগাভাগি করেন।
রাইডের সময় অতিরিক্ত গতিতে বাইক চালানো এড়ানো এবং সেফটি গিয়ার ব্যবহার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের নিরাপদ রাইডের মধ্যেও আনন্দ ও উত্তেজনা উপভোগ করার বার্তা তুলে ধরা হয়।
রয়্যাল এনফিল্ডের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতেও বাংলাদেশে প্রতি মাসে সারা দেশের রাইডারদের নিয়ে গ্রুপ রাইড আয়োজন হবে, যা রাইডারদের একে অপরের সঙ্গে সংযুক্ত রাখবে এবং বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ড কমিউনিটির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। রাইডের ধরন হবে ভিন্ন—কিছু হবে ছোট রাইড, কিছু দীর্ঘ ও রাতভর, এবং কখনও কখনও দেশের বাইরে।
বিশ্বব্যাপী পরিচিত রয়্যাল এনফিল্ড ‘হিমালয়ান ওডিসি’র মাধ্যমে রাইডারদের হিমালয় যাত্রা করায় এবং বিশ্বের সর্বোচ্চ মোটরেবল পাস উমলিং লা জয় করার প্রথম ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। বাংলাদেশে অনুষ্ঠিত এই রাইডও সেই বৈশ্বিক ঐতিহ্যের ধারাবাহিকতা, যা রাইডারদের জন্য মহাকাব্যিক অভিজ্ঞতা তৈরি করে এবং কমিউনিটির মাঝে ‘পিওর মোটরসাইক্লিং ফান’-এর প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, ১৯০১ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত রয়্যাল এনফিল্ড ১২৪ বছরের ঐতিহ্য নিয়ে বাংলাদেশে ইফাদ গ্রুপের সাথে যৌথ অংশীদারিত্বে যাত্রা শুরু করেছে। ২০২৪ সালে ঢাকায় ফ্ল্যাগশিপ শোরুম ও উৎপাদন কারখানা উদ্বোধন করা হয়।

মতামত দিন