গ্রামীণফোন চালু করলো ‘এআই অ্যান্ড আই’ কর্মসূচি।
মোবাইল অপারেটর গ্রামীণফোন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের লক্ষ্যে নতুন কর্মসূচি ‘এআই অ্যান্ড আই’ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং কর্মীদের এআই ক্ষমতায়ন করা লক্ষ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণফোনের ‘এআই ফার্স্ট’ যাত্রার অংশ হিসেবে এ কর্মসূচি নেটওয়ার্ক ব্যবস্থাপনা, গ্রাহকসেবা ও বিপণনসহ অভ্যন্তরীণ সব কাজের সঙ্গে এআই একত্রিত করবে। ইতোমধ্যেই ৮ কোটি ৬০ লাখের বেশি গ্রাহককে তাদের চাহিদা অনুযায়ী দ্রুত সেবা প্রদান করা হচ্ছে।
সিইও ইয়াসির আজমান জানান, “ভবিষ্যতে এআই ও মানুষের যুগপৎ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যেক কর্মীর কাছে এআই সুবিধা পৌঁছে দিয়ে গ্রাহকদের জন্য আরও বুদ্ধিদীপ্ত ও প্রাসঙ্গিক সেবা নিশ্চিত করা হবে।”
গ্রামীণফোন সিসকো ও এনভিআইডিআইএ জিপিইউ প্রযুক্তি ব্যবহার করে ‘এআই ফ্যাক্টরি’ চালু করেছে, যেখানে উচ্চ গতির এআই মডেল উন্নয়ন ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মতামত দিন