জর্জিয়ায় আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়ে দুই কোটি বছর বেশি।
নিজেস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি বাড়িতে পড়া উল্কাপিণ্ডটি বিজ্ঞানীদের জন্য রহস্য ও কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষক স্কট হ্যারিস জানান, ২৩ গ্রাম ওজনের এই উল্কাখণ্ডটির বয়স প্রায় ৪৫৬ কোটি বছর, যা পৃথিবীর বয়সের তুলনায় প্রায় দুই কোটি বছর বেশি।
গবেষক স্কট হ্যারিস জানান, ম্যাকডোনাফ শহরে আছড়ে পড়া এই উল্কাপিণ্ডটির পেছনে রয়েছে দীর্ঘ ও জটিল মহাকাশযাত্রা। উল্কাপিণ্ডটির ধরন ও সৌরজগতের কোন গ্রহাণু গ্রুপ থেকে এটি এসেছে তা বিশ্লেষণ করলে এর ইতিহাস আরও স্পষ্ট হবে।
জানা গেছে, আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, কিন্তু এখন ২০ বছরের মধ্যে একাধিকবার দেখা গেছে। গত জুনে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশে একটি উজ্জ্বল অগ্নিগোলক দেখা যায়। সেই সময় একটি পাথর একটি বাড়ির ছাদ ভেদ করে ঘরে ঢুকে পড়ে। পরে নাসা নিশ্চিত করে, এই উল্কাপিণ্ডের ঘটনা ২০২৫ সালের জুনে ঘটে যাওয়া ‘বুটিডস’ উল্কাবৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন