বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বিজ্ঞানীরা মহাকাশে একটি বিশাল কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন।

নিজেস্ব প্রতিবেদক:

বিজ্ঞানীরা মহাকাশে একটি বিশাল কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন,যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে কসমিক হর্সশু নামে পরিচিত ছায়াপথে অবস্থিত। এই কৃষ্ণগহ্বরের ভর ৩ হাজার ৬০০ কোটি সূর্যের সমান, যা আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরের চেয়ে কমপক্ষে ১০ হাজার গুণ ভারী।

এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় কৃষ্ণগহ্বর।

যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস কোলেটের মতে, এটি শীর্ষ ১০ বৃহৎ কৃষ্ণগহ্বরের  মধ্যে অন্যতম এবং তার হোস্ট গ্যালাক্সির আকারের কারণে এর বিশাল ভর। তিনি বলেন, ছায়াপথের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরের ভরও বাড়তে পারে, কারণ গ্যালাক্সি থেকে কেন্দ্রে পদার্থ সরবরাহ হয়।

এই কৃষ্ণগহ্বর নিকটবর্তী ছায়াপথের আলো বিকৃত করছে এবং গ্যালাক্সির কেন্দ্রের নক্ষত্র দ্রুতগতিতে চলমান। যদিও এর বিশাল আকৃতি শনাক্ত করা বিজ্ঞানীদের জন্য চ্যালেঞ্জিং ছিল, তারা দেখতে পেয়েছেন যে কোয়াসার নামে একটি উজ্জ্বল উৎস থেকে প্রচুর শক্তি নির্গত হচ্ছে, যা আশপাশের ছায়াপথে তারা গঠনে বাধা দেয়।

নতুন কৃষ্ণগহ্বরটি স্যাজিটেরিয়াস এ স্টারের চেয়ে প্রায় ১০ হাজার গুণ বড়। এটি একটি সুপ্ত কৃষ্ণগহ্বর, যেখানে সক্রিয় পদার্থের জমা বা স্পষ্ট বিকিরণ নেই।

এই গবেষণার ফলাফল মান্থলি নোটিসেস অব দ্য রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে প্রকাশিত হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

মতামত দিন