বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চীনের বিজ্ঞানীরা কৃত্রিমভাবে তৈরি করলেন প্রকৃতির চেয়ে শক্তিশালী ষড়্ভুজাকার হীরা।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের সেন্টার ফর হাই-প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানীরা উচ্চ তাপমাত্রা ও চাপের মধ্যে উল্কাপিণ্ডের গ্রাফাইটকে ব্যবহার করে কৃত্রিম ষড়্ভুজাকার হীরা তৈরি করেছেন। এই হীরাটি প্রাকৃতিক হীরার চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করা হচ্ছে।
বৈজ্ঞানিক জার্নাল ‘নেচার’-এ এ সংক্রান্ত বিস্তারিত গবেষণা প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানী ইয়াং লিউশিয়াং বলেন, “এই পদ্ধতির মাধ্যমে দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে এবং এটি ভবিষ্যতে নতুন উপাদান উদ্ভাবনের ভিত্তি স্থাপন করবে।” অন্য গবেষক হো-কোয়াং মাও এ অর্জনকে  “পরবর্তী প্রজন্মের উন্নত ইলেকট্রনিক যন্ত্র ও অতি কঠিন উপকরণের বিকাশে গুরুত্বপূর্ণ পথ” হিসেবে অভিহিত করেছেন।

১০০ মাইক্রন স্কেলে পরীক্ষাগারে সফলভাবে তৈরি এই বিরল ষড়্ভুজাকার হীরাটি ভবিষ্যতে নতুন ধরণের কঠিন পদার্থ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন