বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মঙ্গল গ্রহে প্রবালসদৃশ পাথরের ছবি দৃশ্যমান।

নিজেস্ব প্রতিবেদক:

আমাদের পৃথিবীতে যেমন নানা ধরনের পাথর থাকে, তেমনই মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভার সম্প্রতি এমন এক পাথরের ছবি পাঠিয়েছে, যা দেখতে পৃথিবীর প্রবালের মতো শাখা-প্রশাখা রয়েছে।

এই পাথরটি মঙ্গলের গ্যাল ক্রেটার নামের খাদে পাওয়া গেছে এবং এটি প্রায় এক ইঞ্চি প্রশস্ত।

নাসা বলছে, শিলাটি হালকা রঙের এবং বাতাসের কারণে ক্ষয়প্রাপ্ত। ধারণা করা হচ্ছে, এটি প্রায় ১০০ কোটি বছরের পুরনো।

কিউরিওসিটির রিমোট মাইক্রো ইমেজার দিয়ে তোলা ছবিতে দেখা গেছে, এই শিলা পানির উপস্থিতিতে তৈরি হওয়া খনিজ পদার্থ ধারণ করে, যা পরে পানি শুকিয়ে গেলে শক্ত হয়ে গেছে। মঙ্গলের অতীতে তরল পানির অস্তিত্বের প্রমাণ হিসেবে এই পাথরটির গুরুত্ব রয়েছে।

এর আগেও রোভারটি একই ধরনের আরও পাথর আবিষ্কার করেছিল। কিউরিওসিটি ২০১২ সাল থেকে মঙ্গলে অবতরণ করে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে এবং এখন পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে।

সূত্র: এনডিটিভি


মতামত দিন