১২ ও ১৩ আগস্ট পার্সাইড উল্কাবৃষ্টি দারুণ এক দৃশ্যের সাক্ষী হবে বাংলাদেশ।
১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশে পার্সাইড উল্কাবৃষ্টি দেখা যাবে। প্রতিবছর একই সময়ে অনুষ্ঠিত এই উল্কাবৃষ্টি ভোররাতে সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, পার্সাইড উল্কাবৃষ্টির উল্কাগুলো আসবে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের পার্সি নক্ষত্র থেকে। এ বছর চাঁদের আলো থাকায় উল্কাবৃষ্টি দেখা কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, তবে তবুও আকাশে দুর্দান্ত এক দৃশ্য উপভোগ করা যাবে।
পার্সাইড উল্কাগুলো সুইফট-টাটল ধূমকেতুর ধ্বংসাবশেষ থেকে তৈরি কণার কারণে তৈরি হয়। পৃথিবী যখন এই ধূলিকণার স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণের কারণে জ্বলন্ত হয়ে উল্কাবৃষ্টির আকার নেয়।
বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা দেখা যেতে পারে। উল্কাবৃষ্টি দেখতে উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে আকাশের দিকে নজর রাখলেই হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন