পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মতে, “এই উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় প্রবেশের দরজা খুলে দেবে। শহরের শিক্ষকেরা যে ক্লাস নিচ্ছেন, সেগুলো সরাসরি দেখতে পারবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা।”
তিনি জানান, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শুধু ইন্টারনেট নয়—জেলা ও উপজেলা পর্যায়ে হোস্টেল, অনাথালয়, প্রকৌশল ও নার্সিং কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সুপ্রদীপ বলেন, “আমরা শুধু কোটা নির্ভর থেকে বেরিয়ে আসতে চাই। শিক্ষায় প্রতিযোগিতার জন্য নিজেরা প্রস্তুত হতে চাই। এক্ষেত্রে উপগ্রহভিত্তিক শিক্ষা হতে পারে ভবিষ্যতের ভিত্তি।”
তিনি আরও বলেন, সরকার উন্নয়নের সব দরজা খুলে দিয়েছে পার্বত্য চট্টগ্রামে। সমাজ ও রাষ্ট্রের মূলধারার সঙ্গে যুক্ত হয়ে এগিয়ে যেতে চায় এখানকার জনগণ।
রাঙামাটির কাপ্তাই হ্রদের প্রসঙ্গে তিনি বলেন, “এটা শুধু একটি হ্রদ নয়, এটি একটি অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র। এর সঠিক ব্যবহার হলে পুরো দেশেরই উপকার হবে।”
মতামত দিন