বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চীনের সহযোগিতায় নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে নতুন একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO)।

পাকিস্তানের দাবি, মহাকাশে এই নতুন স্যাটেলাইট পাঠানো তাদের মহাকাশ কর্মসূচির একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সুপারকো।

চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন এবং মাইক্রোসেট চায়নার সহায়তায় স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করা হয়েছে।

পাকিস্তান ২০১৮ সালে প্রথমবারের মতো মহাকাশে রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠায়। নতুন এই  সংযোজনের ফলে বর্তমানে মহাকাশে পাকিস্তানের সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। এগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত পরিবর্তন এবং কৃষি বিশ্লেষণে তথ্য সংগ্রহে ব্যবহৃত হচ্ছে।

মতামত দিন