বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বিজ্ঞানীরা আবিষ্কার করলেন আর্দ্রার সঙ্গী ছোট তারা।

নিজেস্ব প্রতিবেদক:

রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা বেটেলজিউস, যা বাংলায় আর্দ্রা নামে পরিচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা আর্দ্রার চারপাশ প্রদক্ষিণ করা এক ছোট তারার সন্ধান পেয়েছেন।
 

২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে আর্দ্রা তারার উজ্জ্বলতা হঠাৎ কমে গিয়েছিল। গবেষণায় জানা গেছে, ওই সময় তারার পৃষ্ঠ থেকে নির্গত উপাদানের কারণে ধুলোর একটি মেঘ সৃষ্টি হয়, যা আলোকে ম্লান করেছিল।

আর্দ্রার সঙ্গী তারার ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় ১.৫ গুণ বেশি এবং আর্দরার থেকে চারগুণ বেশি দূরে অবস্থিত। এ আবিষ্কারের মাধ্যমে প্রথমবারের মতো কোনো দৈত্যাকার তারার প্রদক্ষিণরত ছোট তারাকে শনাক্ত করা সম্ভব হলো।আর্দ্রা সূর্যের থেকে প্রায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বল।

গবেষক দলের প্রধান নাসার স্টিভ হাওয়েল বলেন,আর্দ্রা প্রচণ্ড উজ্জ্বলতার কারণে প্রদক্ষিণরত ছোট তারাটির ছবি তোলা কঠিন ছিল। তবে জেমিনি টেলিস্কোপের স্পেকল ইমেজিং প্রযুক্তির সাহায্যে তারা এটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন