চাঁদের মাটি থেকে পানি ও জ্বালানি তৈরি করবে চীনা বিজ্ঞানীরা।
চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের শেনজেন শাখার বিজ্ঞানী লু ওয়াং জানান, সূর্যের আলোকে তাপ হিসেবে ব্যবহার করে এই প্রযুক্তি কার্যকর হবে। এতে চাঁদে মানুষের বসবাসের সুবিধা বৃদ্ধি পাবে এবং অবকাঠামোগত উন্নয়নের খরচ ও জটিলতা কমবে।
বর্তমানে চাঁদে পানি পাঠানোর ব্যয় অত্যন্ত বেশি, এক গ্যালন পানি পাঠাতে লাগে প্রায় ৮৩ হাজার ডলার। একজন মহাকাশচারী দৈনিক চার গ্যালন পানি পান করেন, তাই পৃথিবী থেকে পানি নিয়ে যাওয়া খুবই ব্যয়বহুল। এই প্রযুক্তি প্রয়োগে চাঁদের মাটি থেকে পানি উত্তোলন ও প্রয়োজনীয় অক্সিজেন ও জ্বালানি তৈরি সম্ভব হবে, যা মহাকাশচারীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
গবেষকরা বর্তমানে এই প্রযুক্তির ল্যাব পর্যায়ের পরীক্ষা সম্পন্ন করেছেন এবং শিগগিরই চাঁদের পৃষ্ঠে পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করবেন।

মতামত দিন