১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’: বিনামূল্যে ১ জিবি ডেটা দেবে বিটিআরসি।
বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ জানায়, ৯ জুলাই মোবাইল অপারেটরদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের চাহিদা পূরণ, গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণ এবং তথ্যপ্রযুক্তিকে আরও সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কোড ডায়াল করলেই ফ্রি ডেটা
নির্ধারিত তারিখে নিচের কোডগুলো ডায়াল করে নিজের অপারেটরের ফ্রি ইন্টারনেট চালু করা যাবে:
-
গ্রামীণফোন: *1211807#
-
রবি: *41807#
-
বাংলালিংক: *1211807#
-
টেলিটক: *1111807#
বিটিআরসি বলছে, পাঁচ দিনের মধ্যে গ্রাহকরা এই ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার। ওই ঘটনার বর্ষপূর্তিতে নতুন সরকার ইন্টারনেট সেবাকে জনগণের অধিকারে পরিণত করতে এই পদক্ষেপ নিয়েছে।
মতামত দিন