পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাচ্ছে ১২০০ ফুট লম্বা গ্রহাণু ‘২০০৫ ভিও৫’।
নাসার তথ্য অনুযায়ী, গ্রহাণুটি ঘণ্টায় ৩২ হাজার মাইলের বেশি গতিতে মহাকাশে ছুটছে এবং এটি পৃথিবীর মাত্র ৩৭ লাখ ৮০ হাজার কিলোমিটার দূরত্ব থেকে অতিক্রম করবে। মহাজাগতিক দূরত্ব বিবেচনায় এই ব্যবধানকে তুলনামূলকভাবে ‘ঘনিষ্ঠ’ মনে করছেন বিজ্ঞানীরা।
২০০৫ সালে আবিষ্কৃত গ্রহাণুটি ‘অ্যাটেন গ্রহাণু গোষ্ঠীর’ অন্তর্গত, যাদের কক্ষপথ নিয়মিত পৃথিবীর সন্নিকটে চলে আসে। এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে কোনো সংঘর্ষ না ঘটালেও, এর কাছাকাছি অতিক্রমের ঘটনাকে মূল্যবান পর্যবেক্ষণ সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, গ্রহাণুর সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে তার আকার ও গতির ওপর। ছোট গ্রহাণু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পুড়ে ছাই হয়ে যায় এবং উল্কাপাতের সৃষ্টি করে। কিন্তু বড় গ্রহাণু—যার ব্যাস কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে—ভূপৃষ্ঠে আঘাত হানলে তা বিরাট গর্ত তৈরি করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন