বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

নতুন সুপার-আর্থ গ্রহের আবিষ্কার, যেখানে থাকতে পারে পানি।

নিজস্ব প্রতিবেদক:

মানুষের মহাকাশ সম্পর্কে জানার উৎসাহ কখনো শেষ হয় না। সেই কৌতূহল থেকেই সম্প্রতি সৌরজগতের বাইরের একটি নতুন সুপার-আর্থ গ্রহ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে পানির অস্তিত্ব থাকার সম্ভাবনাও আছে।

পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির নাম টিওআই-১৮৪৬বি। প্রাথমিক গবেষণায় ধারণা করা হচ্ছে, গ্রহটির বয়স প্রায় ৭২০ কোটি বছর এবং এটি ‘বরফ-পানির বিশ্ব’ হিসেবে বিবেচিত। মরক্কোর ওউকাইমেডেন অবজারভেটরির বিজ্ঞানী আবদেরাহমানে সৌবকিউরের নেতৃত্বে একটি দল এই  গ্রহটি শনাক্ত করেছেন।

গ্রহ আবিষ্কারে তারা ব্যবহার করেছেন নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের তথ্যসহ  স্থলভিত্তিক ফটোমেট্রিক ও ইমেজিং বর্ণালী পর্যবেক্ষণ। গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় প্রায় ১.৭ গুণ বড় এবং এটি ৯.৯৩ দিনে তার নক্ষত্র টিওআই-১৮৪৬-এর চারপাশে এক চক্র সম্পন্ন করে। এখানে তাপমাত্রা আনুমানিক ৫৬৮ কেলভিন।

এই বছরের মধ্যে সৌরজগতের বাইরে আরেকটি সুপার-আর্থ গ্রহও খুঁজে পাওয়া গেছে, যার নাম এইচডি ২০৭৯৪ ডি। এর ভর পৃথিবীর ছয় গুণ বেশি।

এ ধরনের আবিষ্কার মহাকাশে জীবন সম্ভাবনা নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দেয়।

সূত্র: এনডিটিভি, মরক্কো ওউকাইমেডেন অবজারভেটরি

মতামত দিন