কিছুটা বাড়ছে পৃথিবীর ঘূর্ণন গতি,৩ টি দিনে কমবে দিনের দৈর্ঘ্য।
বিশেষজ্ঞদের তথ্যমতে, চলতি বছর ৯ জুলাই, ২২ জুলাই এবং ৫ আগস্ট—এই তিন দিনে পৃথিবীর আবর্তনের গতি বেড়ে যাওয়ায় দিনের দৈর্ঘ্য কমে আসবে সামান্য পরিমাণে। আগামী ৫ আগস্ট পৃথিবীর একটি দিন স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১.৫১ মিলিসেকেন্ড ছোট হতে পারে।
পৃথিবী তার অক্ষে বছরে ৩৬৫ বারের কিছু বেশি ঘোরে এবং সূর্যের চারপাশে একবার ঘূর্ণন সম্পন্ন করতে এক বছর সময় নেয়। তবে ইতিহাস বলছে, অতীতে এই সময়টা আরও বেশি ছিল—৩৭২ থেকে ৪৯০ দিন পর্যন্ত। সময়ের সাথে পৃথিবীর গতি নানা প্রাকৃতিক ও ভৌগলিক কারণে পরিবর্তিত হতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, হিমবাহ গলে যাওয়া, ভূপৃষ্ঠের ভরবিন্যাসে পরিবর্তন, এমনকি এল নিনো ও লা নিনার মতো জলবায়ু প্রভাবও পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করে। কিন্তু সম্প্রতি ঘূর্ণন গতি কমে যাওয়ার যে ধারা দেখা যাচ্ছে, তার সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়।
রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটির গবেষক লিওনিড জোটভ জানান, পৃথিবীর অন্তর্গঠনের কোনো অজানা পরিবর্তন এর জন্য দায়ী হতে পারে। বায়ুমণ্ডল বা মহাসাগরের গতিপ্রকৃতির হিসাব দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাচ্ছে না।
২০২৫ সালে পৃথিবীর সবচেয়ে ছোট দিনের রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। কারণ, ওই সময় চাঁদ থাকবে বিষুবরেখা থেকে দূরবর্তী কক্ষপথে।
বিশ্ব সময় ব্যবস্থাপনাতেও এর প্রভাব পড়তে পারে। সময় সমন্বয়ের প্রয়োজন দেখা দিতে পারে ২০২৯ সালের দিকে, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো একটি লিপ সেকেন্ড বাদ দিতে হতে পারে।
সূত্র: এনটিভি
মতামত দিন