বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

ফেসবুক ভিডিও থেকে বন্ধ করল আয়,এখন শুধু রিলসই ভরসা।

নিজস্ব প্রতিবেদক:

নতুন আপডেটে ফেসবুক ভিডিও নির্মাতাদের জন্য বিশাল ধাক্কা—এখন থেকে আর আলাদা কোনো ভিডিও পোস্ট করা যাবে না, সব ভিডিওই আপলোডের সঙ্গে সঙ্গেই রিলস হিসেবে গণ্য হবে।

মেটার পক্ষ থেকে ঘোষণা এসেছে—ফেসবুকে ছোট হোক বা বড়, যেকোনো ভিডিও এখন থেকে রিলস হিসেবেই যাবে প্ল্যাটফর্মে।

আগের মতো আলাদা ভিডিও অপশন থাকছে না। অর্থাৎ এখন থেকে রিলসই একমাত্র ভিডিও ফরম্যাট।

এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে কনটেন্ট নির্মাতাদের। যারা এতদিন বড় ভিডিও আপলোড করে আয় করতেন, তাদের জন্য এই অপশন বন্ধ হয়ে যাচ্ছে। এখন যদি কেউ আয় করতে চায়, তাহলে  তাকে ভিডিও বানিয়ে রিলস আকারেই আপলোড করতে হবে—আর আয়ও করতে হবে রিলসের নির্ধারিত শর্ত ও মনেটাইজেশন নিয়মে।

রিলসের সময়সীমা আগেও বাড়ানো হয়েছিল, এখন সেটাও তুলে দিচ্ছে মেটা। চাইলে ৩০ সেকেন্ডের ভিডিও হোক বা ১০ মিনিটের—সব রিলস হিসেবেই আপ হবে। ফেসবুক বলছে, নতুন ফিচারে ক্রিয়েটিভ টুল, এডিট অপশনও থাকছে, যাতে ভিডিও কাটছাঁট, টেক্সট, মিউজিক সবকিছু সহজে করা যায়।

এই সিদ্ধান্তে একদিকে হয়তো ভিডিও বানানো সহজ হবে, কিন্তু অপরদিকে যারা প্ল্যাটফর্মটিকে সিরিয়াসলি নিয়ে কাজ করছিলেন—তাদের অনেককে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। অনেকের কাছেই এটা হয়ে উঠেছে ‘ভবিষ্যতের প্রস্তুতি’ না নিয়ে তড়িঘড়ি করা একটা পরিবর্তন।

ফেসবুক ভিডিও থেকে আয় করা এখন শুধু রিলসের মধ্যেই সীমাবদ্ধ—এটাই বাস্তবতা।

মতামত দিন