বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবার চালু হলো গুগল পে।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। সিটি ব্যাংকের অংশীদারিত্বে এ সেবা শুরু হয়েছে, সহযোগী হিসেবে আছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা


রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। গুগল পের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া সিটি ব্যাংকই দেশের প্রথম ব্যাংক

কী সুবিধা মিলবে গুগল পেতে?

গুগল পে চালুর ফলে এখন থেকে দেশের গ্রাহকরা স্মার্টফোনে থাকা গুগল ওয়ালেটের মাধ্যমে দ্রুত,সহজ ও নিরাপদ লেনদেন করতে পারবেন।

শুরুতে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরাই তাদের কার্ড গুগল পে অ্যাপে যুক্ত করে এই সুবিধা নিতে পারবেন। পরবর্তীতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সুবিধার পরিসর বাড়বে।

কিভাবে ব্যবহার করবেন?

  • অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে

  • সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ড যুক্ত করতে হবে

  • এরপর দেশের যেকোনো পয়েন্ট-অফ-সেল টার্মিনাল বা বিদেশে স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে

এই লেনদেনের জন্য গুগল কোনো অতিরিক্ত ফি বা মাশুল নেয় না। ফলে এটি গ্রাহকদের জন্য অধিকতর সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব।

কেন এটি গুরুত্বপূর্ণ?

সংশ্লিষ্টরা বলছেন, গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। একইসঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট ইকোসিস্টেমে বাংলাদেশের সংযুক্তি আরও সুসংহত হবে।

এই পদক্ষেপ দেশে ক্যাশলেস ট্রানজেকশনের ভবিষ্যতকে ত্বরান্বিত করবে বলেই আশাবাদী ব্যাংক ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা।

মতামত দিন