কিছু পুরনো আইফোনে বন্ধ হচ্ছে ইউটিউব অ্যাপ।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কেবল iOS ১৬ বা তার পরবর্তী সংস্করণ চালিত আইফোনেই ইউটিউব অ্যাপ চালানো যাবে। অর্থাৎ যেসব ডিভাইসে iOS ১৬ ভার্সন ইনস্টল করা সম্ভব নয়, সেগুলোতে আর ইউটিউব অ্যাপ কাজ করবে না।
যেসব ডিভাইসে ইউটিউব অ্যাপ আর চলবে না:
১. iPhone 6s
২. iPhone 6s Plus
৩. iPhone 7
৪. iPhone 7 Plus
৫. iPhone SE (প্রথম প্রজন্ম)
৬. iPod touch (৭ম প্রজন্ম)
তবে ইউটিউব জানিয়েছে, এসব ডিভাইস ব্যবহারকারীরা একেবারে বঞ্চিত হবেন না। ইউটিউব অ্যাপ চালাতে না পারলেও, ব্রাউজার ব্যবহার করে ভিডিও দেখা যাবে। এ জন্য গুগল ক্রোম বা সাফারি ব্রাউজারে গিয়ে m.youtube.com ঠিকানায় প্রবেশ করতে হবে। এখান থেকেই ভিডিও চালানো সম্ভব হবে।
ইউটিউব জানিয়েছে, অ্যাপ ব্যবহারে নিরাপত্তা ও পারফরম্যান্স নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন