বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

বাজেটের মধ্যে নকিয়ার নতুন চমক: তিন দিন ব্যাটারি ব্যাকআপ।

বাংলাদেশে উৎপাদিত নকিয়ার দুটি নতুন স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। সাশ্রয়ী দামের এই মডেল দুটি একবার চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

নকিয়ার একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড এই ফোন দুটি তাদের নিজস্ব কারখানায় তৈরি করেছে। মডেল দুটি হচ্ছে নকিয়া C৩২নকিয়া C২২। ফোনের সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার—নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস এবং টি–শার্ট।

নকিয়া C৩২ ফোনটিতে রয়েছে ৭ জিবি র‍্যাম (ভার্চুয়াল র‍্যামসহ), ৬৪ জিবি স্টোরেজ এবং ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল সাপোর্টিং লেন্স এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। কালো ও সবুজ রঙে বাজারে আসা এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৯৯ টাকা

অন্যদিকে, নকিয়া C২২ মডেলটিতে ৫ জিবি র‍্যাম (ভার্চুয়ালসহ), ৬৪ জিবি স্টোরেজ এবং একই রকম ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের অতিরিক্ত লেন্স রয়েছে, সেলফি ক্যামেরাও ৮ মেগাপিক্সেলের। ফোনটির কাঠামো শক্তপোক্ত; সামনের অংশে ২.৫ডি টাফেনড গ্লাস ও পেছনে পলিকার্বনেট ব্যাক কভার ব্যবহার করা হয়েছে। C২২ ফোনটি পাওয়া যাবে কালো ও স্যান্ড রঙে এবং দাম ৯ হাজার ৯৯৯ টাকা

দুটি ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে নকিয়া। ব্যবহারকারীরা ফোন ব্যবহারে দিনে পর দিন চার্জের চিন্তা না করে নিরবিচারে ব্যবহার করতে পারবেন।

সেলেক্সট্রা জানায়, ক্রেতাদের জন্য নকিয়া ফোনে এবার উপহারের প্যাকেজ যুক্ত করা হয়েছে, যাতে ইয়ারবাডস ও টি–শার্ট থাকছে। একইসঙ্গে দেশীয় উৎপাদনের ফলে দাম রাখা হয়েছে সবার নাগালে।

মতামত দিন