বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট কিভাবে চালু করবেন।
ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) থেকে এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত এবং দূরবর্তী অঞ্চলসহ সর্বত্র উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে।
গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে তাদের ঠিকানা দিয়ে চেক করতে পারবেন সেবা তাদের এলাকায় উপলব্ধ কিনা। এরপর পছন্দমত সার্ভিস প্ল্যান নির্বাচন করে হার্ডওয়্যার কিট অর্ডার করতে পারবেন। এই কিটে থাকবে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং প্রয়োজনীয় ক্যাবল।
সেটআপ করা খুবই সহজ। কিটটি বিদ্যুতের সাথে সংযুক্ত করে খোলা আকাশের নিচে এমন স্থানে ডিশটি স্থাপন করতে হবে যেখানে সিগন্যাল ভালো পাওয়া যায়।
স্টারলিংক বর্তমানে বাংলাদেশের জন্য দুটি প্রধান প্যাকেজ চালু করেছে। রেসিডেনশিয়াল প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা এবং রেসিডেনশিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪ হাজার ২০০ টাকা। এছাড়া চলমান অবস্থায় ইন্টারনেট ব্যবহার করার জন্য ‘রোম’ প্যাকেজ রয়েছে, যা মাসিক ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অপশন নিয়ে আসে।
ব্যবহারকারীরা ৩০ দিনের মধ্যে যদি সেবায় অসন্তুষ্ট হন, তবে তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। বিশেষত দেশের দূরবর্তী ও গ্রামীণ এলাকার মানুষের জন্য এই সেবা খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন