১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১৪ জুন রোববার দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর কার্যক্রম। এরপর পেকুয়ায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে।
বিকেলে চকরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাতটি কাটাবেন কক্সবাজারে।
পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন তিনি।
মতামত দিন